প্রকাশিত: ০৮/১১/২০১৮ ৭:৪০ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে টমটম গাড়ির ধাক্কায় প্রাক-প্রাথমিকে পড়–য়া ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ০৭ নভেম্বর দুপুর দেড়টার সময় বাইশারী করলিয়ামুরা সড়কের হলদ্যাশিয়া গ্রামের আব্দু শুক্কুররের দোকানের সামনে সড়কের উপর। মৃত শিশুটি একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলদ্যাশিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালামের পুত্র মো: জেহান (৬)। উক্ত ঘটনায় স্থানীয় লোকজন টমটম চালককে আটক করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি ইনচার্জ মাইনুদ্দিনের হাতে সপোর্দ করেছে। আটক টমটম চালক হলো কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের রেনুরকোল গ্রামের বাসিন্দা নুরুল আলমের পুত্র আবু বক্কর ছিদ্দিক (২০)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রজমান আলম ও পার্শ্ববর্তী দোকানদার আইয়ুব আলী জানান- শিশু জেহান তার খালা লাইলা বেগমের সাথে দোকনে আসছিল। ঐ সময় হঠাৎ বাইশারী বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহি টমটম গাড়িটি শিশুটিকে ধাক্কা দিলে সে মাটিতে লুটে পড়ে যায়। ঐ সময় টমটম গাড়িটি শিশুটির শরীরের উপর দিয়ে চালিয়ে গেলে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপরও স্থানীয় লোকজন শিশুটিকে দ্রুত বাইশারী বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি ইনচার্জ মাইনুদ্দিন ও উপপরিদর্শক মো: বেলাল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছান।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি ইনচার্জ উপপরিদর্শক মো: মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- টমটম গাড়ির চালকে আটক করা হয়েছে এবং শিশুটির মৃত দেহ সুরত হাল করা হচ্ছে। বাকি পরিবারের সদস্যদের সাথে কথা বলে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে এবং ময়না তদন্তের জন্য শিশুটির লাশ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

৬ বছরের শিশু জেহানের মৃত্যুতে মা ইয়াছমিন আক্তার ও পিতা আব্দু সালাম বর্তমানে অজ্ঞান অবস্থায় রয়েছে। এছাড়া শিশুটির মৃত্যুতে পুরো এলাকা সহ পরিবারের মধ্যে নেমে আসে শোকের ছায়া। স্থানীয় লোকজন শিশুটির করুণ মৃত্যুতে টমটম চালকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...