প্রকাশিত: ০৩/০৩/২০১৭ ১০:২৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে জাফর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাইশারি ইউনিয়নের ক্যাংগারবিলের হাতির ডেবা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, চাঁদের গাড়িটি উপজেলার ক্যাংগারবিলের পাহাড়ি সড়ক বেয়ে কক্সবাজারের ঈদগড় বাজারে আসছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে জাফর আলমের মৃত্যু হয় এবং সাত জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer