প্রকাশিত: ০৪/১০/২০১৮ ৩:৪৩ পিএম , আপডেট: ০৪/১০/২০১৮ ৩:৪৪ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশব্যাপী ৩দিনের ‘উন্নয়ন মেলা-২০১৮’ এর উদ্বোধনের সাথে নাইক্ষ্যংছড়িতেও উন্নয়ন মেলা ২০১৮-এর ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এবারের। প্রতিপাদ্যকে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে ৪র্থ উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিয়া আফরিন কচি আজ ৪ সেপ্টম্বার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের মুক্তমঞ্চে এ মেলায় ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করতে নানা কর্মসূচিতে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক দর্শন নিয়ে ষ্টল স্থাপন করা হয়।
এতে সাদিয়া আফরিন কচির নেতৃত্বে একটি বিশাল র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে মিলিত হয়ে মেলা উদ্বোধন করেন নির্বাহি অফিসার সাদিয়া আফরিন কচি।
সাদিয়া আফরিন বলেন, এ মেলায় ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে । উন্নয়নের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার উপর নানা প্রদর্শনী রয়েছে। শিক্ষার্থীদের নিয়ে বাস্তবমূখী সরকারে উন্নয়নের কর্মকান্ড অনুধাবন করার লক্ষ্যে এ মেলা। এই মেলা ৪ থেকে শুরু হতে যাওয়া এ মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
এসময় ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আনোয়ার হোসেন, ওসি তদন্ত জায়েদ নূর,পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যনে ওয়ান চাক্, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর প্রতিনিধি খাইরুল বাশার চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী মো, তোফাজ্জল হোসেন ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগ সাঃ সম্পাদক মো, ইমরান মেম্বার,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা মুক্তিযুদ্ধা কমেন্ডার মো.রাজা মিয়া, যুবলীগ সভাপতি মো, জসিম উদ্দীন,ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু, সম্পাদক উবাচিং মার্মাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...