প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৮:৫১ পিএম

5-11-2016শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক সমবায় দিবস  শনিবার (৫ নভেম্বার) উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক যথাযথ মর্যাদায় বিভিন্ন  কর্মসূচীর মাধ্যমে সম্পন্ন করেছে। কর্মসূচীর ধারাবাহিকতায় সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয় এর প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সমবায় অফিসের অফিস সহকারী শামশু নাহারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মাষ্টার ক্যউচিং চাক্ ,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর আহম্মেদ কোম্পানী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সিঃ সহ সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ, নাইক্ষ্যংছড়ি বহুমূখী শ্রমিক সমবায় সমিতি লিঃ সভাপতি রবিসন বড়–য়া, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর নির্বাহী সদস্য মোঃ ইসলাম মেম্বার, নাইক্ষ্যংছড়ি নিম্মার্ণ শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল হক সিকদার, সম্পাদক মোঃ জাহেদ হোসেন প্রমুখ। এসময় উপজেলা সমবায় কার্যালয় এর নিবন্ধনকৃত সকল সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer