ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০১/২০২৩ ৯:৩৮ এএম

২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১১৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাব-ডিজিএফআইয়ের যৌথ অভিযানে গুলিবিদ্ধ হওয়া র‌্যাব-১৫ এর কনস্টেবল সোহেল বড়ুয়াকে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম, সাহসিকতা)।
রবিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সিরাজাম মুনিরার স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে তার নামও রয়েছে।

গত বছরের ১৪ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাব-ডিজিএফআইয়ের যৌথ অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে অস্ত্রধারীদের গুলিতে গুলিবিদ্ধ হন চট্টগ্রামের আকবরশ শাহ এলাকার বাসিন্দা ও র‌্যাব সদস্য সোহেল বড়ুয়া (২৭)। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত ১১টার দিকে কক্সবাজার হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে ওই র‌্যাব সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...