নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ০৩/১০/২০২৪ ৬:৪১ পিএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পারিবারিক কলহে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে।

বুধবার (২ অক্টোবর ) সন্ধ্যা ৭ টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে,বিষপানে আত্মহত্যা করা সাবেকুন্নাহার সাকু (৫২) জনৈক মোহাম্মদ ইসলামের স্ত্রী। মুন্নী নামের (২৫) বছরের একটি কন্যা রয়েছে নিহতের। কন্যা মুন্নী জন্মের পর থেকে স্বামী ইসলামের সহিত আর যোগাযোগ ছিলনা সাবেকুন্নাহার সাকুর।

এক কন্যা’কে নিয়ে দীর্ঘ আড়াই যুগের বেশী সময় কাটিয়ে দেন সাকু। একমাত্র কন্যা মুন্নীর সাথে বিয়ে হয় আপন ভাইপো,মৃত কবির আহমদের ছেলে রফিকের। বিয়ের কিছুদিন পর থেকেই মুন্নী এবং রফিকের সংসারে অশান্তি চলে আসছিল। এ নিয়ে বহু শালিশ-দরবার হয়েছে।

কন্যা মুন্নীকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন মা সাবেকুন্নাহার।গত ২ অক্টোবর জামাতা রফিকের সাথে বাকবিতন্ডায় জড়ান। এতে রাগে ক্ষোভে ক্ষেতের জন্য আনা কীটনাশক পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেকুন্নাহার।
তড়িঘড়ি করে জামাতা রফিকের পক্ষীয় লোকজন লাশ দাফন কার্য সম্পাদনের চেষ্টা করেও বিষপানের ঘটনা চাউর হওয়ায় তা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ৩ অক্টোবর সকালে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করত: ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শিকদার জানান,তাদের ফুফু দীর্ঘদিন অসুস্থ্যতায় ভোগছিল,অসহ্য যন্ত্রণায় বেগুন ক্ষেতের জন্য আনা কীটনাশক পান করলে মৃত্যু হয়।পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য নিয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক জানান,ঘুমধুমে এক নারী বিষপানে আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...