উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১১/২০২২ ১:১১ পিএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে যুবক আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ফুলতলীর সীমান্ত পিলার ৪৬/৪৭ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. বেলাল (৩২)। তিনি কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা।

সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় গরু আনতে ভোরে সীমান্তের জিরো পয়েন্টে যায় বেলাল ও তার কয়েকজন সহকারী। এ সময় মাইন বিস্ফোরণে বেলালের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার জানান, সীমান্ত এলাকা থেকে ভোরে গরু আনতে গিয়ে বেলাল নামে একজন মাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে। তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠিয়েছেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...