প্রকাশিত: ০৭/০৬/২০১৮ ৯:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৬ এএম

নিজস্ব প্রতিবেদকঃ
এক ব্যতিক্রম ধর্মী আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ নদী পরিব্রজন দল কক্সবাজার জেলা শাখার বিশ্ব পরিবেশ দিবস’ ২০১৮ উদযাপিত। ৬ জুন,বৃহস্পতিবার বাঁকখালী নদী পরিদর্শন ও নদীময় আড্ডার মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে নদী পরিব্রাজক দল। কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাংবাদিক আজাদ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের (কউক) সদস্য প্রকৌশলী বদিউল আলম, প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক নুরুল আজিজ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সারওয়ার আলম, কেন্দ্রীয় যুগ্ম-সাঃ সম্পাদক ইসলাম মাহমুদ, ক্যাব জেলা কমিটির সাঃ সম্পাদক জসীম উদ্দিন সিদ্দিকি, নদী পরিব্রাজক দলের জেলা সাঃ সম্পাদক শামসুল আলম শ্রাবণ,সহঃ সভাপতি কায়েস সিকদার,শাহাবুদ্দিন সিকদার, মোঃ তুহিন। অনুষ্ঠানে বক্তারা নদী দখল ও দূষণ রোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত বাস্তবায়নের আহবান জানান।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer