ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১২/২০২৩ ৮:০৪ পিএম

চন্দনাইশের সাঙ্গু নদীতে ডুবে আলী হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ৫৫ ঘণ্টা পর তার লাশ উদ্ধার হয়েছে সাঙ্গুর চর থেকে।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আসা নতুন ট্রেন দেখতে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে যায় আলী হোসেন। এ সময় কোনো এক ফাঁকে নদীতে পড়ে যায় সে। বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় সাঙ্গুর চরে এক শিশুর মরদেহ পড়ে থাকার খবর প্রচার হয়। খবরটি পেয়ে খাগরিয়ায় গিয়ে ছেলেকে শনাক্ত করেন তার বাবা সাদেক হোসেন।

সাদেক হোসনে বলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীর পাড়ের বার্মা কলোনীতে আমরা ভাড়া থাকি। সকালে ট্রেন আসার সময়ে সবার সঙ্গে দৌঁড়ে ট্রেন দেখতে গিয়ে আর বাসায় আসেনি। এরপর থেকে আমরা তাকে খুঁজতে থাকি। সুত্র ; সিভয়েস

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...