প্রকাশিত: ০৯/০২/২০১৭ ১:৪৪ পিএম

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সেন্টারে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ইংরেজী ২য় পরিক্ষায় পরিদর্শন করেন সকাল সাড়ে এগারটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহম্মদ। অসদুপায় অবলম্বনে সহায়তা করার দায়ে নুরুল ইসলাম নামে এক শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নুরুল ইসলাম হলেন টেকনাফ মলকাবানু লম্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এসময় উপস্হিত ছিলেন, টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদুস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছার

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহম্মদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান,টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সেন্টারে হল রুমে ঢুকে এসএসসি ও সমমানের ভোকেশনাল ইংরেজি-২য় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১১.৩০ মিনিটের সময় হল কক্ষে ঢুকে সন্দেহের ভিত্তিতে ওই শিক্ষককে তল্লাশী করা হয়। এসময় তার পায়ের নিচে লিখিত প্রশ্ন পাওয়া যায়। তখন সে প্রশ্ন থেকে ৪০ নম্বরের উত্তর সম্বলিত নকল পাওয়া যায়। শিক্ষক নুরুল ইসলাকে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তাকে বহিস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নিতে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক নুর হোসেন কে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক তাকে বহিস্কার করা হয়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer