প্রকাশিত: ১৭/১১/২০১৯ ৭:৪৯ পিএম
ফাইল ছবি

আমান উল্লাহ কবির, টেকনাফ::
টেকনাফের লেদায় ধান ক্ষেত হতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

ভারপ্রাপ্ত অধিনায়ক শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, ১৭ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উত্তর লেদা এলাকার খালের প¦ার্শে ক্রয় বিক্রয়ের জন্য ইয়াবা লুকিয়ে রাখার গোপন সংবাদে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। দিনের বেলায় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

পরে খালের পাড়, ধান ক্ষেত ও আশপাশের বাড়ী ঘরে প্রায় দুই ঘন্টা যাবৎ ব্যাপক তল্লাশীর এক পর্যায়ে ধান ক্ষেতের ভিতর লুকায়িত বস্তাবর্তী প্যাকেট পাওয়া যায়। পরে ওই বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer