হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/১১/২০২৫ ৬:৪৪ পিএম

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শনিবার বিকেল পাঁচটায় জমে ওঠে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদের সঞ্চালনায় এবং সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে উচ্চ বিদ্যালয়ের সামনে ভিড় করেন দলীয় নেতা-কর্মী ও আগ্রহী মানুষজন।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী সেলিনা সোলতানা নিশিতা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মঞ্চে দাঁড়িয়ে শাহজাহান চৌধুরী সরাসরি কর্মীদের উদ্দেশে বলেন, গ্রামেগ্রামে গিয়ে প্রতিটি মানুষকে বুঝিয়ে বলুন—ধানের শীষে ভোট দিলে তবেই বদল আসবে। অন্য কারও হাতে আপনাদের জন্য কিছু নেই। আমরা সব সম্প্রদায়কে সম্মান করি, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই। দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তার কথার সঙ্গে হাত তুলে সমর্থন জানান উপস্থিতরা। সেই মুহূর্তে তিনি বলেন, আপনাদের এই হাত তোলা আল্লাহ দেখেছেন, ইনশাআল্লাহ সামনে ধানের শীষের বিজয় আসবে। সবার কাছে দোয়া চেয়ে তিনি নিজের অতীত রাজনৈতিক জীবনের প্রশ্নও জনতার সামনে খুলে দেন—“আমি কী প্রতারণা করি, নাকি ভালো মানুষ—তা আপনারাই জানেন। আপনাদের ভালোবাসায় টানা চারবারের সাংসদ হতে পেরেছি। এবারও আপনাদের প্রত্যেকের কাছে ধানের শীষে ভোট চাই।”
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, তার ও বিএনপির বিরুদ্ধে ১ লাখ ৩০ হাজার ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে। মানুষের মন গুলিয়ে দিতে এসব সাজানো বিভ্রান্তি; এসব বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার ভাষায়—মিথ্যার যুগ শেষ হোক, ফেইক আইডির প্রতারণা থামুক।
উপজেলা পর্যায়ের এই কর্মসূচি সামনের নির্বাচনের মাঠে বিএনপির সংগঠিত উপস্থিতি ও নেতাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। কর্মীদের উচ্ছ্বাস, নেতাদের দৃঢ় ভাষণ এবং মাঠজুড়ে ঢেউ তোলা লাগালে লাগা স্লোগান—সব মিলিয়ে উখিয়ায় দিনটি বিএনপির শক্তি প্রদর্শনের এক উল্লেখযোগ্য সমাবেশে পরিণত হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...