প্রকাশিত: ০৪/১২/২০১৯ ৮:৫২ পিএম

প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন। সফরে ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, ‘প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার জন্যই এই সফর। যত এনগেজমেন্ট বাড়বে তত আমাদের সম্পর্ক ভালো হবে। রোহিঙ্গা নিয়ে আলোচনা আসবে। এগুলো নিয়ে কী কী সমস্যা হচ্ছে তা আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘বাইলেটারাল ভিজিটগুলো করা হয় আমাদের সম্পর্ক উন্নতি করার জন্য। আমরা যে অবস্থায় আছি, আমরা আরও ভালো করতে চাই। মিয়ানমার যাচ্ছি সে ধরনেরই একটা- দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো করা, আর্মি টু আর্মি এনগেজমেন্ট আরও বাড়ানো সেটা ট্রেনিংও হতে পারে বা অন্যান্য আরও অনেক এনগেজমেন্ট প্রোগ্রামও হতে পারে।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...