উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২২ ৬:৪১ এএম
দৃশ্যমান রেল পথ

আগামী বছরের এপ্রিলেই শেষ হচ্ছে কক্সবাজার রেললাইনের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে ২০টি ব্রিজ ও ১০৬টি কালভার্ট নির্মাণ। এ ছাড়া কক্সবাজার অংশে ৫১ কিলোমিটার রেললাইনের মধ্যে শেষ হয়েছে ৪১ কিলোমিটার। বাকি ১০ কিলোমিটার শেষ হবে আগামী এপ্রিলের মধ্যে। দোহাজারি-কক্সবাজার এ রেললাইন বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দোহাজারি-কক্সবাজার রেললাইন নির্মাণের কাজ চলছে দুটি অংশে। যার কক্সবাজার অংশে শেষ হয়েছে ৪১ কিলোমিটার রেলপথ নির্মাণের সব ধরনের কাজ। এখন এ রেল লাইনে লোকট্র্যাক, পরিদর্শন ট্রলি ও লোকোমোটিভ দিয়ে চলছে পরীক্ষামূলক শেষ পর্যায়ের কাজ। আর বাকি ১০ কিলোমিটারের মাটি ভরাটের কাজ শতভাগ শেষ। এখন চলছে সাব ব্যালাস্ট ও রেললাইন নির্মাণের কাজ।

এ রেলওয়ে প্রজেক্ট ম্যানেজার মো. আকরামুজ্জামান ডিউজ বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।’

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবিদ আহসান সাগর বলেন, ‘দোহাজারি-কক্সবাজার রেললাইন বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা করবে।’

চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয় এক হাজার ৮৫২ কোটি টাকা। পরে ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় দাঁড়ায় এক হাজার ৮৩৪ কোটি টাকা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...