প্রকাশিত: ১৪/০৬/২০১৮ ৯:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৪ এএম

নিউজ ডেস্ক::
সারা দেশে শ্মশানের রাজত্ব কায়েম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীনদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে।’

তিনি আরও বলেন, ‘সরকার বিরোধীদলকে ঘায়েল করতে একটার পর একটা মামলার আশ্রয় নিচ্ছে। একটি কথিত মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে। তারপরও সরকার তার প্রতি কোনও রূপ মানবিক আচরণ করছে না। তার চিকিৎসার দাবি জানালেও সরকার কর্ণপাত করে না।’

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা জামায়াতের আমির মওলানা আব্দুল হাকিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লা আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তুহিন প্রমুখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer