উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ৭:১৪ পিএম

বর্তমানে দেশে বৈদেশিক অনুদানে পরিচালিত এনজিও (বেসরকারি সংস্থার) সংখ্যা দুই হাজার ৬১২টি বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার সংসদের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে ভোলা-৩ আসনের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক অনুদানে পরিচালিত এনজিও’র সংখ্যা দুই হাজার ৬১২ টাকা। এর মধ্যে বিদেশি ২৬৮টি এবং দেশীয় দুই হাজার ৩৪৪টি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বৈদেশিক অনুদান গ্রহণ করা প্রকল্পগুলোর কার্যক্রম জেলা প্রশাসক ও ইউএনও পরিদর্শন, পরিবীক্ষণ এবং তদারকির দায়িত্ব পালন করেন। বর্তমানে সরকারের সঙ্গে এনজিওগুলোর সুষ্ঠু সমন্বয়ের ফলে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ সকল ক্ষেত্রে অগ্রগতি লক্ষণীয়।

ঢাকা-১৪ আসনের মো. মাইনুল হোসেন খান নিখিলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ঢাকা সিটিতে পানির কোন ঘাটতি নেই। বর্তমানে শহরের মোট পানির চাহিদা ২৬৫ থেকে ২৭০ কোটি লিটার। চাহিদার তুলনায় পানির উৎপাদন ক্ষমতা ২৭৫ থেকে ২৮০ কোটি লিটার। গ্রীষ্ম মৌসুমে তাৎক্ষণিক পানির বাড়তি চাহিদা মেটাতে বিভিন্ন স্থানে স্ট্যান্ডার্ড ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বর্তমানে দেশের কৃষক/চাষি সমবায় সমিতির সংখ্যা এক লাখ ১২ হাজার ৬৫৮টি। এর মধ্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ৫৮ হাজার ২৮৫ টি ও বিআরডিবি’র ৫৮ হাজার ৩৭৩টি। সরকার অনুমোদিত পেশাভিত্তিক সময়বায় সমিতির সংখ্যা ৮৬টি।

ফরদিপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে। অধিদপ্তরে মাধ্যমে গত অর্থ বছরে বিভিন্ন ট্রেডে এক লাখ ৬১ হাজার যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে তিন লাখ ৮ হাজার যুবককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-১৯ আসনের মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, বিআরডিবি ও পল্লি দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাধ্যমে ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও কোভিড প্রণোদনা ঋণ কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে। এ খাতের মোট ঋণের পরিমাণ ২৪ হাজার ১৩৬ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে বিআরডিবির ৫৭৪ কোটি ৬ লাখ টাকা ও ডিপিবিএফ-র ২৩ হাজার ৫৬২ কোটি ১১ লাখ টাকা। এ ঋণের মধ্যে অনাদায়ি ২৮৩ কোটি ৮৭ লাখ টাকা।

মো. নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের বিভিন্ন খাল এবং নালা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ গ্রহণ কার্যক্রম চলমান আছে। কামরাঙ্গীর চর এলাকায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শেষ হয়েছে এবং আদি বুড়িগঙ্গা পূর্বের অবস্থায় ফিরে এসেছে।

মন্ত্রী বলেন, শহরের বৃষ্টির পানির সুষ্ঠু প্রবাহের জন্য খাল, নালা, জলাশয় (জিরানী খাল, মান্ডা খাল, সেগুনবাগিচা-আরামবাগ খাল, গোড়ান-বাসাবো খাল, শ্যামপুর খাল ও কালুনগর খাল) এবং বক্সকালভার্ট (সেগুনবাগিচা, পান্থপথ ও পরিবাগ) সমূহে দীর্ঘদিনের জমে থাকা ময়লা, আবর্জনা ও রাবিশ পরিষ্কার করা হয়েছে, নিকটবর্তী নদী বা নিষ্কাশন পর্যন্ত পানি প্রবাহ নির্বিঘ্নে করার জন্য অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে ও উচ্ছেদ‌ কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি দলের মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায় পানির জলাধারগুলো ক্রমেই বিলীন হওয়ার পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মোতাবেক ঢাকায় জলধারগুলো উন্মুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে ঢাকা ওয়াসা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগিতা করে থাকে। রাজধানীতে পানির উৎস বাড়ানোর লক্ষ্যে খালগুলো সংস্কার ও অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...