প্রকাশিত: ১৭/০২/২০১৯ ৯:১৭ এএম

নিজস্ব প্রতিবেদক::
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে ফাইভজি চালু করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এই সময়ের মধ্যে টেলিটক দেশে প্রথম ফাইভজি প্রযুক্তি চালু করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

১৬ ফেব্রুয়ারি, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে টেলিটক বাংলাদেশ লিমিটেড আয়োজিত টেলিটক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান ।

মোস্তাফা জব্বার বলেন, ‘সরকারের চলতি মেয়াদের মধ্যেই টেলিটককে দেশের নাম্বার ওয়ান মোবাইল ফোন অপারেটর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তথ্যপ্রযুক্তি দুনিয়ার বিস্ময়কর আবিষ্কার ফাইভজি প্রযুক্তি টেলিটকের মাধ্যমেই শুরু হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রযুক্তি ও বিনিয়োগসহ টেলিটককে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বিপ্লবে বাংলাদেশকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় পৌঁছে দিয়েছেন। তারই নেতৃত্বে আমরা টেলিটকের বিদ্যমান প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবই। সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।’

টেলিটক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: সংগৃহীত
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তার বক্তব্যে টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান। তিনি সমন্বয়ের মাধ্যমে টেলিটকের চলমান উন্নয়নে কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সপ্তম বারের মতো অনুষ্ঠিত আন্তঃবিভাগ টুর্নামেন্টে টেলিটকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিভিশন মার্কেটিং ও প্রজেক্ট বিভাগকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন এবং জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর ড. ওয়াসিম সরকার বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...