প্রকাশিত: ০৮/০৫/২০২১ ২:৩৪ পিএম

করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে ভারতে। গেল ২ সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন আক্রান্ত হিসাবে সনাক্ত হয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ। আর এ পর্যন্ত মৃত্যু ২ লাখ ছাড়িয়ে গেছে। একদিনে এত সংখ্যক করোনা রোগী বিশ্বের আর কোনও দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন পাওয়া গেছে এদের মধ্যে রয়েছে বাংলাদেশও। দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে বলে শনিবার (৮ মে) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) তথ্য নিশ্চিত করেছে।

আইডিসিআর জানায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষায় এ ভারতীয় স্টেইন ধরা পড়েছে। যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিএসআইডি) প্রকাশিত হয়েছে। ভারতের করোনা পরিস্থিতি কেন এত জটিল আকার ধারণ করেছে, সেটি বিশ্লেষণ করেছেন বাংলাদেশের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের উপদেষ্টা অধ্যাপক মুশতাক হোসেন। চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতে বিধানসভা নির্বাচনে বেশ কিছু জায়গায় গণজমায়েত হয়। এছাড়াও সামাজিক অনুষ্ঠানসহ নানারকম আয়োজনে লোকসমাগম ছিল ব্যাপক। এসব জায়গা থেকে করোনার সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন তিনি।

অধ্যাপক মুশতাক হোসেন বলেন, বাংলাদেশ থেকে ভারতে সব ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ থাকলেও জরুরি স্বাস্থ্যসেবাসহ অনানুষ্ঠানিক যাতায়াত এখনও হচ্ছে। সে কারণে ভারতে করোনার যে নতুন ধরন দেখা দিয়েছে তা বাংলাদেশে ছড়ানোর আশঙ্কা রয়েই গেছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...