প্রকাশিত: ৩০/০৬/২০১৮ ১২:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২২ এএম

ডেস্ক নিউজ : বাংলাদেশের অধিকাংশ মানুষ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মধ্য রয়েছে জানিয়ে বহুমুখী সংস্থা বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে ২০১৬ সালে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৩০ লাখ। এর মধ্যে ১৩ কোটি ৩৪ লাখ মানুষ জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে।

বিশ্বব্যাংকের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত ‘সাউথ এশিয়াস হটস্পটস’ শীর্ষক এক প্রতিবেদন এ ঝুঁকির কথা বলা হয়।

দক্ষিণ এশিয়ার মানুষের জীবনযাত্রায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে বিশ্বব্যাংক। প্রথমবারের মতো তৈরি এ প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তনজনিত প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে। এই গবেষণার ফলে সৃষ্ট ক্ষতি আর্থিক মূল্যে পরিমাপ করার চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এশিয়া অঞ্চলে গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। একইসঙ্গে, বৃষ্টিপাতের বর্ষা ঋতুর আচরণ বদলে গেছে। ফলে পুরো দক্ষিণ এশিয়ার কৃষির ওপর ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে।

এতে বলা হয়, বাংলাদেশের নিচু ও উপকূলীয় এলাকা এবং মালদ্বীপ আরও বেশি বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকির মধ্যে পড়ছে। বাংলাদেশের ১০ জেলা সর্বাধিক জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঝুঁকিপূর্ণ এসব জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, বরগুনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

এর মানে বাংলাদেশে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে চট্টগ্রাম বিভাগের মানুষ। জলবায়ু পরিবর্তন এই ধারায় চলতে থাকলে আর্থিক ক্ষতির কারণে ওই অঞ্চলের মানুষের ভোগব্যয় কমে যাবে ১৪ শতাংশের বেশি।

বিশ্বব্যাংক বলছে, গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা না গেলে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের গতি কমিয়ে আনার চেষ্টা না হলে সেজন্য ক্ষতির মুখে পড়তে হবে দক্ষিণ এশিয়ার ছয় দেশের ৮০ কোটি মানুষকে।

আর সামষ্টিকভাবে ক্ষতি কমিয়ে আনার কিছু পদক্ষেপ নেয়া হলে ঝুঁকির মুখে থাকা মানুষের সংখ্যা কমে হবে সাড়ে ৩৭ কোটি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...