প্রকাশিত: ২৪/১০/২০১৮ ৭:৫৭ এএম

নিউজ ডেস্ক:;
দেশের সবচেয়ে দীর্ঘতম দেহের অধিকারী জিন্নাত আলীকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে বিএসএমএমইউর এন্ডোক্রাইনোলজি বিভাগে ভর্তি করা হয় তাকে। ২২ বছরের যুবক জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়ায়।
জিন্নাত আলী আমাদের সময়কে জানান, তার বড় সমস্যা শারীরিক দুর্বলতা। দুই হাঁটুতেই ব্যথা আছে তার। গত ১৫ দিন আগে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে স্থানীয় সংসদ সদস্য তাকে ঢাকায় এনে বিএসএমএমইউতে ভর্তির ব্যবস্থা করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সংসদ সদস্য কথা বলবেন বলেও জানিয়েছেন জিন্নাতকে। নিজের উচ্চতার কারণে নানা অসুবিধায় পড়তে হয়
জানিয়ে জিন্নাত জানান, উচ্চতা বেশি হওয়ার কারণে ঘরে ঢুকতে বের হতে, যানবাহনে বসতে সমস্যা হয় জিন্নাতের। কাজ করতেও অসুবিধা হয় তার। মানুষ তার দিকে তাকিয়ে থাকে বলেও খারাপ লাগে। এদিকে কৃষিকাজ করে একবেলা খাবার জোগাড় করতে কষ্ট হয় বলে জানান তিনি।
বিএসএমএমইউর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, জিন্নাত আলী যে রোগে আক্রান্ত তার নাম গাইগানটিক। হরমোনজনিত কারণে মানুষের শরীরের আকার বাড়ে। একটা সময় গিয়ে বৃদ্ধিটা বন্ধ হয়। কিন্তু জিন্নাত আলীর শরীরের বৃদ্ধিটা নির্ধারিত সময় বন্ধ হয়নি। তিনি আমাদের এখানে ভর্তি হয়েছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। রিপোর্ট পেলে এ রোগের বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer