কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে...

দেয়াল ঘড়ি মার্কায় সভাপতি পদে লড়ছেন আবদুল মাজেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১১/২০২২ ৯:৫২ পিএম

উখিয়ার বাণিজ্যিক রাজধানীখ্যাত কোটবাজারের দোকান মালিক সমবায় সমিতির ৪র্থ তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে দেয়াল প্রতীক বরাদ্দ পেয়েছেন উখিয়া উপজেলা পরিবেশক সমিতির সভাপতি, কোটবাজারের ইজারাদার, কুতুপালং ও সোনারপাড়া বাজারের ইসলামি এজেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মাজেদ।

৮ নভেম্বর (মঙ্গলবার) প্রতীক বরাদ্দের দিনে দেয়াল ঘড়ি প্রতীক বরাদ্দ দেন প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সলিম উল্লাহ।

সমিতির সদস্যদের দোয়া চেয়ে আবদুল মাজেদ বলেন, বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ব্যবসায়ীদের অভিযোগ, দুঃখ-দুর্দশা লাঘব ও অধিকার আদায়ে পাশে থাকার জন্য সমিতির সদস্যদের আগ্রহে সভাপতি পদে নির্বাচন করছি।

আমি বরাবরই প্রহরীর মত সবসময় সবার পাশে থেকেছি। ভবিষ্যতেও সমিতির সদস্যদের অর্থের নিরাপত্তা বিধান সহ অধিকার আদায়ে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্‌ । আমি সমিতির সকল সদস্যসহ ব্যবসায়ী মহলের নিকট দোয়া কামনা করছি।

তিনি বলেন, সমিতির সকল সম্মানিত সদস্যদের প্রতি বিনীত অনুরোধ দেয়াল ঘড়ি প্রতীকে সমর্থন প্রদান করে সদস্যদের সার্বিক নিরাপত্তা বিধান, অধিকার আদায়সহ সমিতির অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ প্রদান করবেন।

উল্লেখ্য, তিনি কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর দুই বারের সাবেক সফল ও বর্তমান সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগরের ছোট ভাই

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...