প্রকাশিত: ১৪/০৮/২০১৮ ১০:১৮ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৩ পিএম

ডেস্ক নিউজ – দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিচারিক আদালতের সাজা থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিলের ওপর পুনঃশুনানি শেষ হয়েছে। এর রায়ের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

১৪ আগস্ট, মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশের বিষয়টি প্রিয়.কমকে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে মায়ার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন মানিক।

খুরশীদ আলম খান জানান, শুনানি শেষ করা হয়েছে। রায়ের জন্য ৭ অক্টোবর দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, মায়ার বিরুদ্ধে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ এনে ২০০৭ সালের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় ওই মামলাটি করেন। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত মায়াকে ১৩ বছর কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। একই সঙ্গে জরিমানাও করে আদালত।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ অক্টোবর শুনানি শেষে ১৩ বছরের কারাদণ্ড বাতিল করে রায় ঘোষণা করে হাইকোর্ট।

এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর ২০১৫ সালের ১৪ জুন মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ। একই সঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানির নির্দেশও দেওয়া হয়।

পরে রিভিউও খারিজ করেন আপিল বিভাগ। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের শুনানি শেষে এ মামলাটি হাইকোর্ট পুনরায় শুনানির আদেশ দেয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...