প্রকাশিত: ২৯/০৪/২০২২ ৯:৪১ এএম

২০০৭ সালে করা দুর্নীতি দমন (দুদক) কমিশনের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের হাইকোর্টে বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য ২২ মে দিন ধার্য করেছেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

৫৬ লাখ ১১ হাজার ৫শ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করেছিলো দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে কার্যক্রম সচল হয়।

এ মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি। সেটি গত ১৮ জানুয়ারি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এরপর বিচারিক আদালতে মামলা স্থগিতের আবেদন করেন আব্দুর রহমান বদি। যা ১৮ এপ্রিল খারিজ করে দেন বিচারিক আদালত। পরে হাইকোর্টে আবেদন করেন তিনি

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer