প্রকাশিত: ২৬/০২/২০২১ ১০:৫৩ এএম

সিলেটের ওসমানীনগর উপজেলার রশিদপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাত যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাতটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান, এনা পরিবহনের চালক মঞ্জু, সুপারভাইজার সালমান ও স্টাফ জাহাঙ্গীর। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এনা পরিবহনের স্টাফ জায়েদ আহমদ জানান, সংঘর্ষে এনা পরিবহনের চালক, সুপারভাইজার ও একজন স্টাফ নিহত হয়েছেন। তাদের বাড়ি শেরপুর জেলায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রশিদপুর এলাকার একটি কালভার্টের ওপরে এ দুর্ঘটনা ঘটেছে। লন্ডন এক্সপ্রেস ঢাকা ও এনা বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে লন্ডন এক্সপ্রেস বাসটি সড়কের ঠিক মাঝখান দিয়ে দ্রুতগতিতে চলছিল। আর এতেই ঘটে দুর্ঘটনা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল ঢাকা পোস্টকে বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আসার পর তিনজন মারা গেছেন।

এদিকে দুর্ঘটনার কারণে বাস দুটি উদ্ধারের কাজ চলছে। বাস দুটি সড়কের মাঝখানে থাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer