প্রকাশিত: ০৭/০৭/২০২০ ৯:২০ এএম , আপডেট: ০৭/০৭/২০২০ ৯:২১ এএম

বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় দুই সন্ত্রাসী দলের ‘গোলাগুলির’ খবর পাওয়া গেছে। এ ঘটনায় ছয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এছাড়াও আহত হয়েছেন আরও তিন জন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। তিনি জানান, দুই গ্রুপের গোলাগুলির খবর শুনেছি। তবে এ ঘটনায় কতজন মারা গেছেন সেটা এখনও আমরা নিশ্চিত না।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...