উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/১০/২০২২ ১০:২৬ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার হোসেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দুই রোহিঙ্গা নেতা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।

ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে এসব ঘটনা ঘটছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধাপ্রাপ্ত হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের হত্যা করছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে মারা গেছেন। রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...