প্রকাশিত: ০৫/০৫/২০২১ ১:৪২ পিএম

চলমান লকডাউনের কারণে রোজগার বন্ধ থাকায় সরকারের নির্বাহী আদেশে দুই মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানানো হয়েছে। জনস্বার্থে সোমবার (৩ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‘যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের মানুষের অভিভাবক ও নির্বাহী প্রধান। দেশে বর্তমানে করোনার সংক্রমণ ও মহামারিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে ও অসংখ্য মানুষ মারা যাচ্ছে। দেশের জনগণকে করোনার সংক্রমণ ও মহামারি থেকে রক্ষায় আপনি ও আপনার সরকার জনস্বাস্থ্য বিবেচনায় সারাদেশে গত ৫ এপ্রিল থেকে লকডাউনের ঘোষণা দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ দফা স্বাস্থ্যবিধি সংক্রান্ত দিক নির্দেশনাও দিয়েছে।’

‘দেশে লকডাউন চলছে। মৃত্যুহার ও করোনায় আক্রান্তের হারও কিছুটা কমে এসেছে। দীর্ঘ লকডাউনে মধ্যবিত্ত ও নিন্নবিত্ত মানুষের আয় রোজগার প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। এর মধ্যে চলছে পবিত্র রমজান মাস, সামনে ঈদ। পরিবার পরিজন ও সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। আয় রোজগার না থাকায় নির্দিষ্ট সময়ে বাসা ভাড়া দিতে না পারায় সমাজের অনেক সম্মানিত পেশার শিক্ষিত লোকজনদের অপমানিত হতে হচ্ছে। লকডাউনে আয় রোজগার না থাকায় দেশের অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকজন যথাসময়ে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলের টাকা নিয়মিত পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কায় রয়েছে।’

এসব বিল মওকুকরোনা প্রধানমন্ত্রী জাতীয় টপ স্টোরিজফে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ চেয়ে আবেদন করা হয়। এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী আপনার একটি নির্বাহী আদেশে দেশের মানুষ কিছুটা শান্তিতে থাকতে পারে। তাই করোনার মহামারি ও দীর্ঘ লকডাউনের বিষয় বিবেচনা করে জনস্বার্থ ও জনদুর্ভোগ বিবেচনায় বেসরকারি পর্যায়ের দুই মাসের পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল মওকুফ করে দেওয়ার নির্বাহী নির্দেশনা জারি করতে আপনার মহানুভবতা কামনা করছি।’

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer