প্রকাশিত: ২০/০৭/২০১৬ ৯:০৯ পিএম
Rafikul20160720185226
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন

ঢাকা: দুর্নীতির দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ জুলাই) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান জামিনের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই মোহাম্মদ রফিকুল আমীনসহ অন্যদের বিরুদ্ধে অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দু’টি দায়ের করেন।

এ দুই মামলায় মোহাম্মদ রফিকুল আমীন ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

এরপর জামিন চেয়ে আবেদন করলে ২০১৪ সালের আগস্টে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রফিকুল আমীনসহ অন্যদেরকে কেন জামিন দেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। গত বছরের ১৩ মে সে রুল খারিজ হয়ে যায়।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...