এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫/০২/২০২৬ ৮:০৮ এএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার দুই দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন।

সফরকালে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিট, রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) এবং মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO)-এর আওতায় চলমান মানবিক কার্যক্রম পরিদর্শন করবেন।

এই সফরের অংশ হিসেবে চেয়ারম্যান কক্সবাজার ইউনিটের স্বেচ্ছাসেবক ও কমিটি সদস্যদের পাশাপাশি PMO ও MRRO-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারে পৌঁছালে স্থানীয় রেড ক্রিসেন্ট ইয়ুথ স্বেচ্ছাসেবক এবং কক্সবাজার ইউনিট, PMO ও MRRO-এর কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে স্বাগত জানান।

এই সফরে চেয়ারম্যানের সঙ্গে রয়েছেন বিডিআরসিএস-এর উপ-মহাসচিব মেজর রেজা আহমেদ চৌধুরী, পিএসসি, সিপিপি (অব.)।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়। এই মানবিক সংকটে সাড়া দিতে Bangladesh Red Crescent Society, International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC) এবং বিভিন্ন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট পার্টনার সোসাইটির সহযোগিতায় PMO কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি, ১৯৯২ সাল থেকে পরিচালিত MRRO কার্যক্রম বর্তমানে UNHCR in Bangladesh-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...