ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১২/২০২৩ ৭:৪২ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা নাতি নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুটির মা।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কের পদুয়া নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোহাম্মদ হোসেন খলিফার ছেলে বাবুল (৫০) ও সাতকানিয়া ছদাহা এলাতার প্রবাসী তারেকুল ইসলামের মেয়ে আযুয়া (৪)। তারা সম্পর্কে নানা নাতনি। আহত হয়েছেন আযুয়ার মা ছামিরা আক্তার (২৩)।

স্থানীয়রা জানান, মেয়ে ও নাতিকে নিয়ে আমিরাবাদের দিকে যাচ্ছিলেন পঞ্চাশোর্ধ বাবুল। পথিমধ্যে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। বাবুল ও আযুয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আযুরার মাকে গুরুতর আহতবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাতকানিয়া ছদাহা এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী মো. তারেকুল ইসলামের সাথে গুরুতর আহত ছমিরা আক্তারের বিয়ে হয়। ছমিরা দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে থাকেন। মেয়ে ও নাতিকে নিয়ে নতুন বাড়ির কাজ পরিদর্শন করে আমিরাবাদ থেকে ফিরছিলেন বাবুল সওদাগর। ফেরার পথেই এই দুর্ঘটনা।

ঘটনার পরপরই লোহাগাড়া সিভিল এন্ড ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে নিয়ে নিয়েছে। নিহতদের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer