প্রকাশিত: ০৫/০৭/২০১৮ ১০:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৭ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী সরওয়ার কামাল বলেছেন, দল মতের উর্ধে থেকে অতীতের মতো পৌরসভার উন্নয়ন কাজ পরিচালনা করব। সকল শ্রেনী পেশার লোকদের মূল্যায়ন করব। পৌরবাসী ফিরে পাবে তাদের মৌলিক ও ন্যায্য অধিকার।
বৃহস্পতিবার (৫ জুলাই) সন্ধ্যায় শহরের তারাবনিয়ারছড়া এলাকায় মেয়র পদপ্রার্থী সরওয়ার কামালের ‘নারিকেল গাছ’ মার্কার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সরওয়ার কামাল বলেন, আগামী ২৫ জুলাই পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে আমি পর্যটন শহরকে নান্দনিক ও মডেল শহর হিসেবে পরিণত করব।
তিনি বলেন, বিগত সময়ে মেয়র পদে আমার দায়িত্ব পালনকালে ২২০ কোটি টাকার প্রকল্প, বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য পাইলট প্রকল্প চালু করেছি। প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে কক্সবাজার পৌরসভার চেহারা পাল্টে যাবে। প্রতিহিংসা পরায়ন লোকদের শুধু বিরোধীতার খাতিরে বিরোধীতা সত্ত্বেও আমার সময়কালে পাশ করে আনা প্রকল্পসমূহ কক্সবাজার পৌরসভার জন্য মাইলফলক।
এলডিপির কক্সবাজার জেলা সভাপতি ও নাগরিক কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অফিস উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার শফিকুল হক, সমাজসেবক মোসলেম উদ্দিন, মমতাজুল ইসলাম, মাহফুজুল হক, সাইদুল আলম, মাওলানা বদিউল আলম, দিল মোহাম্মাদ সওদাগর প্রমুখ।
এর আগে জননেতা সরওয়ার কামাল ৪ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় জনতা নারিকেল গাছ মার্কার সমর্থনে স্বতস্ফূর্ত সাড়া দেয়। মেয়র পদপ্রার্থী সরওয়ার কামালকে সাদরে বরণ করে নেয়।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...