প্রকাশিত: ০৬/০৬/২০২২ ১১:১৬ এএম

মালয়েশিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের একটি দ্বীপ থেকে শিশুসহ ৫৯ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডের পুলিশ তাদের উদ্ধার করে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মালয়েশিয়ার সীমান্তবর্তী সাতুন প্রদেশের ডং দ্বীপ থেকে এই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রোববার (৫ জুন) একটি বিবৃতি দিয়েছে দেশটির সহকারী পুলিশ প্রধান সুরাচাতে হাকপার্ন।

উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী ও পাঁচ শিশু রয়েছে। হাকপার্ন বলেন, ‘নৌকাচালক তাদের বলেছিল, তারা মালয়েশিয়ায় পৌঁছেছে। কয়েক দিন আগে দ্বীপটিতে তাদের রেখে চলে যাওয়া হয়।’ মানব পাচারকারীরা রোহিঙ্গাদের যে দ্বীপটিতে রেখে গেছে সেটি একটি পর্যটন গন্তব্য কিন্তু জনবহুল নয়।

পুলিশ তাদের উদ্ধার করে মানবিক সহায়তা দিয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বেআইনিভাবে থাইল্যান্ডে প্রবেশের জন্য তাদের বিচার করা হবে বলে জানিয়েছে হাকপার্ন।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...