ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১০:২৭ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি ২ দিনের সফরে শুক্রবার ১৯ জানুয়ারি কক্সবাজার আসছেন।

প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান শুক্রবার সকাল ৯ টা ৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন বিকেল সাড়ে ৩ টায় কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় সভায় যোগ দেবেন।

শনিবার ২০ জানুয়ারি সকাল ১০ টা ২০ মিনিটে প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। একইদিন সকাল সাড়ে ১১ টায় তিনি উখিয়ায় শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি কক্সবাজারে ২ দিনের সফর শেষে শনিবার বিকেল ৫ টা ১০ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ হুমায়ুন কবীর প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

প্রসঙ্গত, নতুন সরকার গঠন করার পর এই প্রথম একজন প্রতিমন্ত্রী কক্সবাজারে সরকারি সফরে আসছেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer