ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ১১:৫৮ এএম

বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত নয়টার দিকে বাগেরহাট শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে সুমন পাইক (৪০) নামের ওই ব্যক্তি গ্রেপ্তার হয়। সুমন পাইক বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক। তার বাড়ি শহরের খারদ্বার এলাকায়।

ঈদের আগের দিন গত ২০ মার্চ সন্ধ্যার আগে শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এরপর ঈদের দিন থেকে বাগেরহাট শহরের দুটি তেল পাম্প বন্ধ রয়েছে। রোববার বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনের সামনে ওই ঘটনার প্রতিবাদে ‘অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ’ সংক্রান্ত ‘বিশেষ বিজ্ঞপ্তি’ টানিয়ে দেওয়া হয়।

এই বিজ্ঞপ্তিতে লেখা হয়, বাগেরহাটের চিহ্নিত কিছু সন্ত্রাসী বাহিনী কর্তৃক খানজাহান আলী ফিলিং স্টেশন, খারদ্বার বাগেরহাটে লুটপাট, ভাঙচুর ও মালিক-কর্মচারিদের জীবন নাশের উদ্দেশ্যে মারধর করেন। উক্ত চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত খানজাহান আলী ফিলিং স্টেশন নির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এ ঘটনায় পাম্পের অন্যতম মালিক মুর্শিদ কুলি খান বাদি হয়ে রোববার ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানার একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার সুমন পাইক ওই মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি।

এজাহারে উল্লেখ করা হয়, তেলের বাড়তি চাপ ও সংকটের কারণে মোটরসাইকেল প্রতি ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। গত ২০ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাম্পে তেল দেওয়ার সময় আসামীরা ফিলিং স্টেশনে অনধিকার প্রবেশ করে নিয়ম ভেঙে বেশি টাকার তেল দাবী করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নিষেধ করা হলে সুমন পাইকের নির্দেশে আসামীরা আামাকে এলোপাথাড়ীভাবে মারপিট শুরু করে। তখন কর্মচারী তানবির মল্লিক, মো: সাইফুল ইসলাম ও মো: রেজোয়ান উদ্ধারে এগিয়ে এলে আসামীরা তাদেরও মারধর করে। এতে আমি, তানবির মল্লিক, মো: সাইফুল ইসলাম গুরুতর আহত হই। এ সময় আসামীরা কর্মচারীদের কাছে থাকা তেল বিক্রির ৫ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

মুর্শিদ কুলি খান বলেন, পুলিশ প্রধান আসামীকে গ্রেফতার করেছে। আমরা ডিপো থেকে তেল প্রাপ্তি সাপেক্ষে আগামীকাল থেকে পাম্পের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করব।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খান জাহান আলি ফিলিং স্টেশনে মারধরের মামলায় এজাহার নামীয় এক আাসমীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer