প্রকাশিত: ২৮/০১/২০২১ ২:৪৩ পিএম

কক্সবাজার থেকে তৃতীয় দফায় ভাসানচরে স্থানান্তরের জন্য ১৬টি বাসে করে আট শতাধিক রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এসব বাস যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ জানুয়ারি) দুইদিনে ৩ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, স্বেচ্ছায় যেতে আগ্রহী প্রায় তিন হাজার রোহিঙ্গার তালিকা করা হয়েছে।

তাদেরকে আগে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ ও ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে প্রাথমিক প্রক্রিয়া শেষে বাসে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।

ইতোমধ্যে উখিয়া ছেড়ে গেছে ১৬টি বাস। যেখানে আট শতাধিক রোহিঙ্গা রয়েছে।
আরও পড়ুন>>তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছে আরও ৩ হাজার রোহিঙ্গা

তিনি আরও জানান, প্রথমে শিবির থেকে চট্টগ্রামে নৌবাহিনীর জেটি ঘাটে পরে সেখান থেকে ট্রলারে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বেচ্ছায় যেতে আগ্রহী তিন হাজার রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা হলেও এ সংখ্যা তিন হাজারের কম বেশি হতে পারে বলেও জানান তিনি।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০৪ জনসহ মোট ৩ হাজার ৪৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আরও আগে থেকে সেই দ্বীপে ছিল আরও ৩০৫ জন রোহিঙ্গা। যাদের সাগর থেকে উদ্ধার করে সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা এখন ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন। এই হিসাব ২০২০ সালের ৫ আগস্ট পর্যন্ত। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশ ৭ লাখ ৪১ হাজার ৮৪১ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে থেকে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer