উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৭:১৬ পিএম , আপডেট: ০৪/১০/২০২২ ৭:১৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা থেকে গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের একজন হিন্দু ও একজন বড়ুয়া। তবে এসময় তাদের শরীর তল্লাশি করে কোন কিছু পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪ এর দক্ষিণ দিক থেকে তাদের আটক করা হয়। দুজনেই বিওপি-বিজিবির হেফাজতে রয়েছে। তবে এই বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য দীল মো. ভুট্টো বলেন, সীমান্ত কাছে সন্দেহজনকভাবে অবস্থান করায় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে বলে শুনেছি। তবে তারা মুসলিম না রাখাইন বা কেন তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি।

দীর্ঘ প্রায় দুই মাস ধরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, উখিয়ার পালংখালি ও টেকনাফের দু-তিনটি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে ওই দেশের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলমান রয়েছে। এর মধ্যে কয়েকবার বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে মর্টারশেলসহ গোলাাবারুদ। এতে একজন রোহিঙ্গা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

অন্যদিকে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণেও একজন নিহত হয়েছে। এছাড়া মিয়ানমারের যুদ্ধ বিমান বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সীমান্ত আইন লঙ্ঘন করে। এই প্রেক্ষিতে কয়েকবার সে দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সাথে আন্তর্জাতিক মহলেও নালিশ করেছে বাংলাদেশ।
সুত্র: সিভয়েস

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...