ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০১/২০২৩ ৮:০৯ এএম , আপডেট: ০১/০২/২০২৩ ১২:২৩ পিএম

ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা গবেষণামূলক বই ‘দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী। বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান সমাজ বিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই কারুবাক প্রকাশনীর ২০২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এ ছাড়া রকমারিতে অনলাইনে অর্ডার করে পাওয়া যাচ্ছে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের কারণে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। কিন্তু কেন এই গণগত্যা হয়েছিল? রোহিঙ্গাদের নাগরিক অধিকার কী ছিল? কোনও দিন কি এই গণহত্যার বিচার হবে? রোহিঙ্গা গণহত্যার বিচার কি‌ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কোনও দিন করতে পারবে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কি রোহিঙ্গা গণহত্যার বিচার নিশ্চিত করতে কোন পদক্ষেপ নিবে? বাংলাদেশ কি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নিজের বিপদ ডেকে এনেছে? দক্ষিণ এশিয়ায় রোহিঙ্গা সমস্যা কেন দিন দিন প্রকট হবে? বাংলাদেশ কি বেরিয়ে আসতে পারবে রোহিঙ্গা সমস্যা থেকে? এই গণহত্যার পেছনে ছিল এক ভয়ানক ভূরাজনীতির নীলনকশা।‌

এসব অজানা সব তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে এই বই। বইটি একটি গবেষণাধর্মী ডকুমেন্টস। বইটিতে তুলে আনা হয়েছে অনেক বাস্তব পরিস্থিতি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের রিফিউজি নিয়ে গবেষণা করেন এমন গবেষক, ছাত্র, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, বিচারকদের কাছে মাইলফলক হয়ে থাকবে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...