প্রকাশিত: ০৭/০৬/২০১৯ ৮:৪৭ এএম

নিউজ ডেস্ক::
ঈদ আনন্দ ও উৎসবে মেতেছে পর্যটন নগরী কক্সবাজার। ঈদের টানা ছুটিতে সাগর তীরে তিল ধারণের ঠাঁই নেই। চারদিকে শুধু পর্যটক আর পর্যটক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও বাঁধ ভাঙা উচ্ছাসে মাতোয়ারা ভ্রমণপিপাসুরা। আর তাদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড ও জেলা প্রশাসন।

ঈদ মানে উৎসব, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ ও উৎসবে মেতেছে পর্যটন নগরী কক্সবাজার। ঈদের টানা ছুটিতে পর্যটকের উপচে পড়া ভিড়। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। সৈকতের দুই কিলোমিটার জুড়ে পর্যটক আর পর্যটক। বৃষ্টিও হার মানাতে পারেনি এসব পর্যটকে।

সাগর উত্তাল, তাই সৈকতের সবকটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা। তবে সৈকতে গোসল করার ক্ষেত্রে পর্যটকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ছেন কক্সবাজার সী-সেইভ লাইফ গার্ড ইনচার্জ কামরুল হাসান।

আর পর্যটকদের হয়রানি রোধে ও নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জয়।

কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া পর্যটকরা ঘুরছেন ইনানী, হিমছড়ি, দরিয়ানগর ও মেরিন ড্রাইভ সড়কে। তাই ওইসব পর্যটন স্পটেও নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer