প্রকাশিত: ০৮/০৫/২০২১ ৪:৫৭ পিএম

দেশের বিভিন্ন এলাকার ৩ হাজার ২৭৯টি অসহায়, দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। শনিবার (৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশব্যাপী সেনাবাহিনীর রামু সেনানিবাস, বগুড়া সেনানিবাস, ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, চট্টগ্রাম সেনানিবাস, রাঙামাটি ও খাগড়াছড়ি রিজিয়নের বিভিন্ন ইউনিট, কুমিল্লা সেনানিবাস, রংপুর সেনানিবাস, ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিট এবং মিরপুর সেনানিবাসের ৬টি স্বতন্ত্র এডিএ ব্রিগেড সেনানিবাস সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।

গুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে বরাবরের মতো এবারও অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে আইএসপিআরের তথ্য বিবরণীতে জানানো হয়।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer