প্রকাশিত: ২২/০২/২০১৭ ৮:৫৯ এএম

নরসিংদী : নরসিংদীতে বড় ভাইয়ের হাতে তিন সহোদর ভাইবোন খুন হয়েছে। এ ঘটনায় নিহতদের অন্য বড় ভাই আতিকুর রহমান (২৭) আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর গা-ঢাকা দিয়েছে ঘাতক ভাই রুবেল।

নিহতরা হলো একই গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে মারজিয়া (৬) মরিয়ম (৮) ও ছেলে ইয়াছিন (১০)।

নরসিংদী সদর মডেল থানার এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন এ তথ্য জানান।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে রাতে হঠাৎ করে রুবেল মিয়া ছোট ভাইবোনদের ওপর হামলা চালায়। এ সময় দুই বোন ও এক ভাইকে গলাটিপে হত্যা করে। ঘটনা টের পেয়ে বড় ভাই আতিকুর রহমান তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকে কুপিয়ে আহত করে রুবেল মিয়া। স্থানীয়রা আহত অবস্থায় আতিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর মডেল থানা পুলিশ।

আহত করে রুবেল মিয়া

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...