প্রকাশিত: ১৮/০৬/২০২০ ৪:০৪ পিএম

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার::
মৌসুমী বায়ুর প্রভাতে গত তিন দিন ধরে কক্সবাজারে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তার রয়েছে সাগর। এরই মধ্যে বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন রাস্তাঘাট ও ক্ষেত খামার। গত ২৪ ঘণ্টায় ২৭৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি ও সাগর উত্তাল রয়েছে। দমকা হাওয়াসহ আরো ভারী বৃষ্টি হতে পারে। অব্যাহত বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। উপকুলীয় এলাকায় অতি ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীপথে নৌযান চলাচলে সাবধানে থাকতে বলা হয়েছে। মাতামুহুরী, বাকখালী ও রেজু নদীর পানি বাড়তে শুরু করেছে।

টানা তিন দিনের বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চকরিয়া পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত লোক পানিবন্দি হয়ে পড়েছে। খুটাখালীর মুহুরী ছড়া খালের বাঁধ ও ডুলাহাজারা পাগলীর বিলের বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। রামু ও মহেশখালীতে কয়েকটি গ্রামে জলাবদ্ধতা রাস্তাঘাট ও অভ্যন্তরীণ সড়কগুলো বৃষ্টির পানিতে ডুবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দুদিন ধরে টানা ভারী বর্ষণে সদরের ঈদগাঁও বাজারসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাাবিত হয়ে পড়েছে।

এদিকে, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি চলাচলের রাস্তা পানিতে তলিয়ে গেছে। এনটিভি

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...