প্রকাশিত: ২৪/০৫/২০১৮ ৮:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩২ এএম

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটক আসামির সংখ্যা দুই এ দাঁড়াল।

বুধবার রাতে নগরীর নাসিরাবাদ এলাকা থেকে আটক করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনা জাহেদুল ইসলাম।

তিনি বলেন, আটক তরুণ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে তাসফিয়ার বাবার করা মামলার এজাহারভুক্ত আসামি।

প্রসঙ্গত, গত ২ মে কর্ণফুলী নদী তীর থেকে উদ্ধার করা হয় সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার লাশ।

পরে বন্ধু আদনান মির্জাসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন তাসফিয়ার ব্যবসায়ী বাবা মোহাম্মদ আমিন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer