ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১০:৪৯ এএম

লক্ষ্মীপুরে তারাবির নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকায় ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।তার বড় ছেলে আহনাফ শাহরিয়ার রাত ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আহনাফ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, ‘আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনকার মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবির নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘আমাদেরকে একা করে আব্বু না ফেরার দেশে চলে গেলেন। ভোররাতে ঘুম থেকে উঠে আর আব্বুর সঙ্গে সাহরি খাওয়া হবে না। ইফতারেও আর আব্বুকে পাব না। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করেন।’

প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহ সভাপতি রেজাউল করিম সুমন বলেন, ‘মৃত্যুর খবর দুঃখজনক। তবে নামাজ পড়া অবস্থায় তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...