প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ৩:০০ পিএম
ডেস্ক রিপোর্ট ::
tamim27_23409_1472282892অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন’ এ নিহত গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীর ছবি প্রকাশ করা হয়েছে।
শনিবার ভোর রাত থেকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকার ‘দেওয়ান বাড়ি’কে ঘিরে এ অপারেশন পরিচালিত হয়। সকাল সাড়ে ৯টার দিকে মূল অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
অভিযানে তামিমসহ তিন জঙ্গি নিহত হয়েছে।
সকাল ১০টা ৩৫ মিনিটে সমাপ্ত হওয়া এ অভিযানে পুলিশ সদর দফতরের এলআইসি শাখাও অংশ নেয়।
তামিম চৌধুরীকে ধরিয়ে দেওয়ার জন্য এর আগে পুলিশ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

পাঠকের মতামত

 

ছাত্রদলের দুঃসময়ের কাণ্ডারি মামুনকে মূল্যায়নের দাবি

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে ...