প্রকাশিত: ০২/০৮/২০২০ ৫:৫৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

তাবলীগ জামায়াত (দেওবন্দ পন্থী) কক্সবাজার জেলা আমীর (জিম্মাদার) মুফতি মাওলানা মোর্শেদ আলম চৌধুরী (৬৪) আর নেই। রোববার ২ আগস্ট বিকেল ৪ টার দিকে রামু ফঁতেখারকুল ইউনিয়নের সিপাহির পাড়ায় নিজ বাড়িতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্বজনেরা তাঁকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে মুফতি মাওলানা মোর্শেদ আলম চৌধুরী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। বিষয়টি মরহুমের ভাগিনা জিয়াউল হুদা নিশ্চিত করেছেন।

জেলার বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম মুফতি মাওলানা মোর্শেদ আলম চৌধুরী রামু’র মরহুম সুলতান আহমদ সওদাগর প্রকাশ সাহেব সুলতানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer