প্রকাশিত: ২৪/১০/২০১৮ ৭:৪১ এএম

নিউজ ডেস্ক।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী ৪ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সেই দিনই তিনি তফসিল ঘোষণা করবেন বলে ইসি সূত্র নিশ্চিত করেছে। আর ভোটগ্রহণ হতে পারে ডিসেম্বরের শেষভাগে। সিইসির ভাষণ প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। বলতে পারব না।’

গত বৃহস্পতিবার ইসি সচিব সাংবাদিকদের বলেছিলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেনÑ নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ এ বিষয়ে গত রবিবার ইসি সচিব বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে ইসির সাক্ষাৎ চেয়ে আবেদন করেছি। তার সঙ্গে সাক্ষাতের পর ইসির সভায় তফসিল নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রের প্রধানের অনুমতি নিয়েই আমরা তফসিল ঘোষণা করব।’

জানা গেছে, আগামী ১ নভেম্বর বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অপর নির্বাচন কমিশনাররা। সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন হুদা কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, আগামী ৪ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। তবে ওই ভাষণ আগামী ৩ নভেম্বর ইসি ভবনে রেকর্ড করা হবে। ইসির পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বিটিভিকে চিঠিও দেওয়া হয়েছে।

২০১৩ সালের ২৫ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণদানকালে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সাবেক সিইসি রকিব উদ্দীন আহমেদ। ওই তফসিল অনুযায়ী ভোট হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। অবশ্য সেই নির্বাচন বর্জন করে তৎকালীন সংসদের বিরোধী দল বিএনপি। একাদশ সংসদ নির্বাচনেও দলটির অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। এর মধ্যেই সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। কেননা আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যালট পেপার মুদ্রণ বাদে প্রায় সব কাজই সম্পন্ন। এ বিষয়ে আগামী ৩১ অক্টোবর কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...