প্রকাশিত: ০৬/০৭/২০১৬ ৩:২৬ এএম

dhakaattack_6996নিউজ ডেস্ক:

গুলশান হামলা নিয়ে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো। তবে ভারতীয় কর্মকর্তারা ঢাকায় বাংলাদেশী তদন্তকারীদের সাথে যোগ দিয়েছেন কি না তা স্পষ্ট নয়। পিটিআইয়েল বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার পত্রিকাটির অনলাইন সংস্করণে বলা হয়, গুলশান ঘটনায় ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

একজন সিনিয়র সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় সংস্থাগলো আর্টিসান বেকারি হামলার পেছনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে বাংলাদেশী তদন্তকারীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

তিনি বলেন, বন্ধুপ্রতীম সরকার হওয়া আমরা বাংলাদেশকে সহায়তা করতে বাধ্য।

পাঠকের মতামত

 

ছাত্রদলের দুঃসময়ের কাণ্ডারি মামুনকে মূল্যায়নের দাবি

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে ...