প্রকাশিত: ১৬/০৯/২০১৮ ৯:৫৩ পিএম

বার্তা পরিবেশক::
প্রতি বছরের ন্যায় এবারও গত শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) এর নবম নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায় যে , সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় বেলেট পেপারের মাধ্যমে প্রত্যক ভোটার দুইটি করে ভোট প্রদান করেন। তাদের নবম নির্বাচনে দুই জন প্রার্থী থাকায় দুই জনে সমান সংখ্যক ভোট পায়।ডুসাটের সংবিধান অনুযায়ী সমান সংখ্যক ভোট পাওয়ায় সিনিয়র প্রার্থী একরামুল মুরসালিন (মাস্টার্স, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ) সভাপতি হিসাবে নির্বাচিত হয় এবং তারেক আজম (সম্মান ৪র্থ বর্ষ, আইন বিভাগ) সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয় ।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান , “আমরা সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে সাথে নিয়ে ,সকলের সহযোগিতা নিয়ে ডুসাট এর নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই ।”

উক্ত নির্বাচন সম্পন্ন করতে ছয় জন বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় ।মুহাম্মদ রাসেল , কাশেম আল বাবর , লুৎফর রহমান সিকদার , জামাল উদ্দীন চৌধুরী ,আলী আসরাফ ও আলা উদ্দীন আল আজাদ তাদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। সিনিয়রদের মধ্য উপস্থিত ছিলেনতৌহিদুল ইসলাম (সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম অব কক্সবাজার )এবং আনোয়ার ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক, ডুসাট)

 

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...