ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০১/২০২৪ ৯:৫১ এএম

কক্সবাজারের জেলা কারাগারের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে তিনি মারা যান।

ওই হাজতির নাম নূর ইসলাম (৫০)। তাঁর বাড়ি বান্দরবান জেলার লামা থানার চেয়ারম্যান পাড়া গ্রামে। তিনি কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘেরে চাকরি করতেন। তাঁর দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কক্সবাজারের চকরিয়া থানার একটি অস্ত্র আইনের মামলায় সাত মাস আগে গ্রেপ্তার হন নূর ইসলাম। কক্সবাজার কারাগারে চার মাস আগে তাঁর স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) হয়।

তাঁকে তখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হাসপাতাল থেকে গত ২১ ডিসেম্বর চিকিৎসার জন্য নূর ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালে পাঠানো হয়।

সূত্র আরও জানায়, ১২ জানুয়ারি অবস্থার অবনতি হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতাল থেকে কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সোয়া ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নূর ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer