ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৪ ৯:৪৩ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের সংস্কারকাজের কারণে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার আড়াই ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে। এরই মধ্যে আজ ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ ছিল। বুধবারও ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল।

চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকোশলী পিন্টু চাকমা বলেন, মঙ্গল ও বুধবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকার কথা বলা হয়েছে।

যান চলাচল বন্ধের কারণ হিসেবে পিন্টু চাকমা বলেন, সীতাকুণ্ডে অংশের সলিমপুর ইউনিয়নে পাকা রাস্তার মাথা এলাকায় নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসব দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্রনাথ সংবাদমাধ্যমকে জানান, ইউটার্ন নির্মাণ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য আড়াই ঘণ্টা করে দুদিনে ৫ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। তবে সময় যেন বেশি না লাগে, সেজন্য লোকবল বাড়িয়ে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...